প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে সব ধরনের বার্তা পাঠানোর কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে আইন ভঙ্গ করে থাকতে পারেন হিলারি ক্লিনটন। গত সোমবার নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী পদে চার বছর দায়িত্ব পালনকালে হিলারির কোনো সরকারি ই-মেইল ঠিকানা ছিল না। কেন্দ্রীয় রেকর্ড আইন মোতাবেক পররাষ্ট্র দপ্তরের সার্ভারে তাঁর ব্যক্তিগত ই-মেইলগুলো সংরক্ষণ করার কথা। কিন্তু তাঁর সহযোগীরা তা করেননি। এর মধ্য দিয়ে অনিয়ম হয়েছে বলে মনে করা হচ্ছে। এএফপি