হিলারির 'মর্মস্পর্শী' ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন তাঁর টুইটে এই ছবিটি দিয়েছেন।
হিলারি ক্লিনটন তাঁর টুইটে এই ছবিটি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চারদিক থেকে যখন দুঃসংবাদ আসছে, তখন একটি টুইট করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

সিএনএন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটে একটি ছবিও রয়েছে। এতে দেখা যায়, এক অল্প বয়সী মেয়ে সমর্থককে অত্যন্ত আবেগ নিয়ে জড়িয়ে ধরেছেন হিলারি।

বিশ্লেষকেরা বলছেন, হিলারির ‘মর্মস্পর্শী’ এই ছবি নির্বাচনের ফলাফলের প্রতিচ্ছবি বহন করে।

হিলারি ক্লিনটনের টুইট।
হিলারি ক্লিনটনের টুইট।

হিলারি তাঁর টুইটে লিখেছেন, ‘এই দলকে নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে। আজ রাতে যা-ই ঘটুক না কেন, এর সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এখন জয়ের অনেকটা কাছাকাছি চলে এসেছেন।