হুমকির কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক একটি প্যাকেট পাওয়া ও বোমা হামলার হুমকির কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্ট্যাচু অব লিবার্টি ও লিবার্টি দ্বীপ থেকে কয়েক শ পর্যটককে সরিয়ে নেওয়া হয়। দেশটির ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি ফোনে হুমকি দেন যে, তাঁরা স্ট্যাচু অব লিবার্টি উড়িয়ে দিতে যাচ্ছেন। এরপর কেন্দ্রীয় সরকারের পুলিশ ঘটনাস্থলে আসে।এ সময় ছোট দ্বীপটি খালি করে দেওয়া হয়।
বিবিসি