হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মবার্ষিকী ও বইমেলার উদ্বোধনী দিনে অতিথিরা
হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মবার্ষিকী ও বইমেলার উদ্বোধনী দিনে অতিথিরা

নন্দিত লেখক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বইমেলা। ১৩ নভেম্বর এই বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন শিল্পী মতলুব আলী।
ওই দিন কেক কেটে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭১ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কবি তমিজউদ্দীন লোদী, মুক্তিযোদ্ধা মেজর (অব.) এহসান উল্লাহ, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত সাহা। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৫ দিনব্যাপী বইমেলা চলবে। এ উপলক্ষে মুক্তধারা নিউইয়র্ক পাঠকদের জন্য ১৫% বিশেষ মূল্য হ্রাসে বই বিক্রি করছে।