হৃদয় খন্দকারের চিত্র প্রদর্শনী ৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী হৃদয় খন্দকারের একটি আলোকচিত্র

প্রথম আলো উত্তর আমেরিকার আলোকচিত্রী হৃদয় খন্দকারের ‘মহামারিতে জীবনের অস্তিত্ব’ শিরোনামে চিত্র প্রদর্শনী আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওই দিন জ্যাকসন হাইটসের ৩৭-৪৮,৭২ স্ট্রিটে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ এর কারণে গত মার্চ থেকে নিউইয়র্কে শুরু হওয়া লকডাউনের সময় হৃদয় খন্দকার ক্যামেরা হাতে নগরী ঘুরে বেড়িয়েছেন। প্রতিদিন হাজারো মৃত্যু আর অ্যাম্বুলেন্সের সাইরেনের ভীতিকর নগরীকে ধারণ করেছেন আলোকচিত্রে।

হৃদয় খন্দকারের এসব ছবি প্রথম আলো উত্তর আমেরিকার ছাপা ও অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে।

প্রথম আলো উত্তর আমেরিকার সহযোগিতায় এ প্রদর্শনীতে যোগ দেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।