হৃদয়ে বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’-এর ইফতার মাহফিল, দোয়া-মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে নিউইয়র্কের একটি ড্রাইভিং স্কুল সেন্টারে এই আয়োজন করা হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ইফতার মাহফিলে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মীসহ বহু প্রবাসী বাংলাদেশি।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পল্লব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সিপিএ আহাদ আলী, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসির স্বত্বাধিকারী গৌরব কোঠারী, কমিউনিটি অ্যাকটিভিস্ট মাকসুদা আহমেদ, মেরী জোবায়দা, এ ইসলাম মামুন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলাউদ্দিন। দোয়া মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, ৭১’ এর যুদ্ধবন্দী আবদুর রহমান, ব্যবসায়ী মেহের চৌধুরী, বাংলাদেশি জনসমাজ কর্মী আকতার হোসেন, নাসির উদ্দিন, সংগঠনের সহসভাপতি মামুন রহমান, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার ও মাসুদ রানা, বাংলাদেশি জনসমাজ কর্মী জুঁই ইসলাম, ইলা, বাঁধন প্রমুখ।
সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি ও এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিঙ্কন।