হৃদয়ে বাংলাদেশের নিউ ইয়ার উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবমুখর পরিবেশে হৃদয়ে বাংলাদেশের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে নতুন বছরের কেক কাটেন
উৎসবমুখর পরিবেশে হৃদয়ে বাংলাদেশের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে নতুন বছরের কেক কাটেন

নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিউ ইয়ার ২০২০ উদ্‌যাপন করেছে হৃদয়ে বাংলাদেশ।
গত ৩১ ডিসেম্বর রাতে ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে ইংরেজি নববর্ষ উদ্‌যাপন করে সংগঠনটি। নববর্ষের কেক কেটে ও সাংস্কৃতিক আয়োজনে মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।
উৎসবমুখর পরিবেশে হৃদয়ে বাংলাদেশের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে নতুন বছরের কেক কাটেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শারমিন রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইদুর রহমান এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।