হেইট ক্রাইম মোকাবিলায় ব্যর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা
হেইট ক্রাইম বা ঘৃণাপ্রসূত পরিসংখ্যান নিয়ে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমেরিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। এসব সংস্থা যথাযথভাবে জাতিগত কিংবা বর্ণগত ঘৃণাপ্রসূত বা শত্রুতাবশত অপরাধের সঠিক পরিসংখ্যান দক্ষতার সঙ্গে সংগ্রহ কিংবা তালিকাভুক্ত তথা সংরক্ষণে দক্ষতার পরিচয় দিতে পারছে না।
এ-সংক্রান্ত তথ্যাবলি প্রতিবছর কেন্দ্রীয় তদন্ত সংস্থায় (এফবিআই) জমা দেওয়ার কথা। কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না বলে ফেডারেল ব্যুরো এসব ঘটনাসংক্রান্ত প্রতিবেদন পাঠানোর জন্য আবার অনুরোধ জানিয়েছে।
বিভিন্ন পুলিশ দপ্তর থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘ঘৃণাপ্রসূত প্রতিবেদন প্রমাণ করে আমাদের নাগরিকেরা প্রায়ই এ ধরনের অপরাধের শিকার হন। কিন্তু এগুলোর প্রমাণ বিন্দু বা দাগ দিয়ে সংরক্ষণের প্রক্রিয়ায় দক্ষতার পরিচায়ক নয়। মায়ামি-ড্যাডি কাউন্টি পুলিশ, অনলাইন পত্রিকা প্রো-রিপাবলিকাকে জানিয়েছে, পক্ষপাতদুষ্ট অপরাধ কি না, তা নির্ধারণ করার কথা-সংক্রান্ত ফরম পূরণ করতেও ব্যর্থ হয়েছে। যদিও এসব ঘটনা ঘৃণাপ্রসূত অপরাধের পর্যায়ভুক্ত। এ পত্রিকার কাছে পাঠানো অন্যান্য সংস্থার অপরাধকে পক্ষপাতদুষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এফবিআইয়ের কাছে পাঠানো প্রতিবেদনে সেগুলো উল্লেখ করা হয়নি।
তবে বিভিন্ন এলাকা থেকে পাঠানো তথ্য বা পরিসংখ্যান মোটামুটি যথার্থ হিসেবে বিবেচনা করার মতো। প্রথমত, পক্ষপাতদুষ্ট অপরাধের প্রতিবেদন দেওয়া হয়েছে কিংবা তদন্ত হয়েছে এমন রেকর্ড জনসাধারণ্যে প্রকাশের জন্য এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করা। দ্বিতীয়ত, আপনার এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে রক্ষিত তথ্য ও এফবিআইয়ের কাছে পাঠানো ওই সব তথ্যের মধ্যে তুলনা করুন। উভয়ের মধ্যে গরমিল দেখলে এর কারণ জিজ্ঞেস করতে হবে। তৃতীয়ত, গরমিল বা পার্থক্য থাকলে সংস্থার কোনো তথ্য সংগ্রহের, সংরক্ষণের ও ঘৃণাপ্রসূত অপরাধ মোকাবিলার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেষ্টা করুন। ঘটনাটি ঘৃণাপ্রসূত অপরাধ কি না, তা নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয়বার তদন্ত হয়েছিল কি না, কিংবা পর্যবেক্ষণ করা হয়েছে কি না, ঘৃণাপ্রসূত অপরাধজনিত হামলায় কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল কি না, জানার চেষ্টা করা বাঞ্ছনীয়। এসব প্রশ্ন আপনাকে ভেতরের খবর জানতে সাহায্য করবে। এফবিআই যে মানের প্রতিবেদন প্রত্যাশা করে কিংবা চায় আপনার এলাকার সংস্থা বিষয়গুলো সেভাবে বিবেচনা করে কি না, তা-ও জানতে সহায়তা করবে।
এ উদ্দেশ্যে প্রো-রিপাবলিকা এফবিআইয়ের সাত বছরের পরিসংখ্যান এবং বিভিন্ন এলাকার স্থানীয় পুলিশ থেকে পাঠানো পরিসংখ্যান প্রকাশ করেছে। যেকোনো উৎসাহী পাঠক প্রো-রিপাবলিকার এ লিংকে ক্লিক করে এফবিআই প্রদত্ত পরিসংখ্যা দেখতে পারেন।
২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রো-রিপাবলিকাসহ সংবাদ সংস্থাগুলো ঘৃণাপ্রসূত অপরাধের এবং পক্ষপাতদুষ্ট ঘটনার কাহিনি জনগণের কাছ থেকে সংগ্রহ করেছে। কেউ যদি এ ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন তবে ওপরের লিংকটি ক্লিক করলে ‘আমাদের জানতে দিন’ (let them know) পাবেন। এতে ক্লিক করলে আপনার বিরুদ্ধে পরিচালিত ঘৃণাপ্রসূত অপরাধ কিংবা সহিংসতার কাহিনি আপনি বলতে পারবেন।