হেগেলের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল সোমবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ওবামা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গতকাল হোয়াইট হাউসে ওবামা ও হেগেলের একসঙ্গে জনগণের উদ্দেশে ঘোষণাটি দেওয়ার কথা ছিল। জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ে প্রেসিডেন্ট ওবামার নীতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন তোলেন হেগেল। তিনি মনে করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থান কী হবে, তা পরিষ্কার করা না হলে আইএসবিরোধী লড়াই ব্যর্থ হতে পারে। এএফপি