হেফাজতে ইসলামের সঙ্গে আপস না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী বাঙালি আয়োজিত সমাবেশ
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রবাসী বাঙালি আয়োজিত সমাবেশ

হেফাজতের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। কারণ এ ধরনের রাজনৈতিক দল বা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সরকার আপস করলে মুক্তিযুদ্ধের চেতনা বিসর্জিত হতে হবে। তাই সময় থাকতে সরকারকে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। স্থানীয় সময় ১৬ এপ্রিল রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

প্রবাসী বাঙালি নিউইয়র্ক এ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, রাকসুর সাবেক ছাত্রনেতা ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক মুজাহিদ আনসারি, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ, নিউইয়র্কের একুশে চেতনা পরিষদের সভাপতি ওবাইদুল্লাহ মামুন, ঢাকার গণজাগরণ মঞ্চের সংগঠক জাকির হোসেন রনি, বিশিষ্ট অভিনেত্রী ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক লুৎফুন নাহার লতা, নিউইয়র্ক গণজাগরণ মঞ্চের সংগঠক গোপাল স্যানাল, সাংবাদিক সঞ্জীব সরকার, কমিউনিটি অ্যাকটিভিস্ট কিবরিয়া অনু, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাহফুজা হাসান প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে স্থাপিত ভাস্কর্যটি মূর্তি নয়। এ ভাস্ককর্যকে মূর্তি বলে কিছু ব্যক্তি বা সংগঠন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাঁরা বলেন, সার্বিক বাস্তবতায় মুক্তিযুদ্ধের সরকার ধর্মান্ধদের সঙ্গে আপস করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। বক্তারা বলেন, ধর্মান্ধদের সঙ্গে আপস করলে তারা আশকারা পাবে, এতে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হতে পারে।