হেলাল শেখের ফান্ডরাইজিং ডিনার ৩০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল আবু শেখ
হেলাল আবু শেখ

নিউইয়র্ক নগরের কুইন্স ডিস্ট্রিক্ট ৩২-এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বাংলাদেশি আমেরিকান হেলাল আবু শেখের ফান্ডরাইজিং ডিনার ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশি অধ্যুষিত ওজন পার্কের ম্যাজেস্টিক মারকুউজ পার্টি হলে এদিন সন্ধ্যা সাতটায় স্থানীয় বাংলাদেশিদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফান্ডরাইজিং কমিটির কনভেনর করা হয়েছে মুহাম্মদ আনোয়ার হোসাইনকে। কো-কনভেনর হচ্ছেন কবির চৌধুরী ও আবু নাসের। সদস্যসচিব করা হয়েছে আনোয়ার খানকে।

দায়িত্বশীল ব্যক্তিরা ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল আবু শেখকে বিজয়ী করার লক্ষ্যে ফান্ডরাইজিং ডিনারে সবার সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য ‘ইউর ভয়েস ফর চেঞ্জ’ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলি হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বিচ, হাওয়ার্ড বিচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বিচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল ও উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেলাল আবু শেখ। আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ বলেন, ‘সব সময় বাংলাদেশিসহ অভিবাসীদের পাশে থাকার চেষ্টা করেছি। কমিউনিটি ও দেশসেবায় সত্যিকার অবদান রাখতে হলে বাংলাদেশি আমেরিকানদের অধিক হারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। আমার অনেক কিছুই নির্ভর করবে অভিবাসীদের সমর্থনের ওপর।’