হেলালকে দলীয় বাছাইয়ে নির্বাচিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি আয়োজিত হেলাল আবু শেখের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অতিথিরা
ব্রঙ্কসে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি আয়োজিত হেলাল আবু শেখের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অতিথিরা

অধিকার আদায়ে নিউইয়র্ক নগর কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত হেলাল আবু শেখকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি।
২১ মে ব্রঙ্কসের ক্যাসেলহিলে মার্কস হোম কেয়ার অফিসে আয়োজিত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মনির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল মনাফ ও সাবেক সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্টারলিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন, সমিতির উপদেষ্টা আলমাছ আলী, ছালিক সিকদার, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, মো. আবদুল বারী সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী ও আমিরুল ইসলাম, সাবেক সভাপতি মখন মিয়া, সহ সভাপতি আজাদুর রহমান, সাবেক সহসভাপতি হাই এম আবদুল প্রমুখ।
বক্তারা বলেন, সব দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসন্ন নগর কাউন্সিল নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তাঁর বিজয়। হেলাল শেখ বাংলাদেশি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা পেলে নির্বাচনে বিজয়ী হতে পারবেন। ১২ সেপ্টেম্বর ডেমোক্রেটিক দলীয় প্রাথমিক
বাছাই নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হয়েছেন বিশ্বনাথের সন্তান হেলাল আবু শেখ।