
নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির ২০০০-২১ সালের নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত হিলসাইড অ্যাভিনিউয়ে একটি রেস্তোরাঁর মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ওহিদুর রহমান, কমিশনের সদস্য ফরহাদ আহমদ চৌধুরী, আবদুল ওয়াদুদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার আবদুর রহিম বাদশা, আবদুল হাসিব মামুন, হান্নান চৌধুরীসহ নিউইয়র্কে বসবাসরত গোলাপগঞ্জ সোসাইটির সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হেলিম-ওমেল পরিষদ নির্বাচন কমিশন বরাবর মনোনয়ন পত্র জমা দেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আতিকুল ইসলাম ও এবাদ চৌধুরী মনোনয়ন পত্র নির্বাচন কমিশনের হাতে তুলে দেন। অন্য কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার ওহিদুর রহমান বেসরকারিভাবে, হেলিম-ওমেল পরিষদকে বিজয়ী ঘোষণা করেন।

স্বাগতিক কমিটির পক্ষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তাঁরা উপস্থিত গোলাপগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য সবার সহযোগিতা কামনা করেন। নতুন কমিটির নেতারা শ্রদ্ধার সঙ্গে সংগঠনের সদ্য প্রয়াত সভাপতি শেরওয়ান আহমদ চৌধুরীকে স্মরণ করেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সংবাদপত্রে প্রচারের মাধ্যমে নিউইয়র্ক গোলাপগঞ্জবাসীকে অভিষেক অনুষ্ঠানের বিষয়ে জানানো হবে।
সভায় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ও মাওলানা শেখ মুজিবুর রহমান ভাদেশ্বরীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।