প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিক্রেট সার্ভিস। শুক্রবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দুই মেয়েকে নিয়ে কেবল হোয়াইট হাউসের বাইরে গেছেন, এমন সময় এক আগন্তুক বেড়া টপকে দৌড়ে বাড়ির দোর পর্যন্ত পৌঁছে যায়। তখন তাঁকে পাকড়াও করেন নিরাপত্তাকর্মীরা। ওমর জে গনজালেস নামের ৪২ বছর বয়সী ওই অনুপ্রবেশকারী দৃশ্যত নিরস্ত্র ছিলেন। তবে নিরাপত্তার কারণে হোয়াইট হাউসের একটি অংশ থেকে সবাইকে সরিয়ে ফেলা হয়। এপি