হোয়াইট হাউসে আরেক বুশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার হোয়াইট হাউসে আসবেন আরেক বুশ! যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত মঙ্গলবার যেন সেই আভাস দিলেন। তিনি বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ভাই ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। যদিও রিপাবলিকান নেতা জেব বুশ বলছেন, চলতি বছর শেষ হওয়ার আগে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। জেব ও ডব্লিউ বুশের বাবা জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। এপি