হোয়াইট হাউসে বোমাতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে গতকাল মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ মিনিট ব্রিফিং ব্যাহত হয়। খবর রয়টার্সের।
ব্রিফিং কক্ষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট। এ সময় পাশের পুলিশ স্টেশনে ফোন করে কেউ একজন জানান, ব্রিফিং কক্ষে বোমা আছে। তখনই গোয়েন্দা বিভাগের লোকজন ব্রিফিং কক্ষে ঢুকে দ্রুত সাংবাদিক ও হোয়াইট হাউসের কর্মীদের সেখান থেকে সরিয়ে নেন। পরে অবশ্য সেখানে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি।