হোয়াইট হাউসের বাইরে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে। এবিসি নিউজকে পুলিশ জানায়, গোয়েন্দা বাহিনীর একজন সদস্য হোয়াইট হাউসের পশ্চিম পাশে একটি তল্লাশিকেন্দ্রে এক অস্ত্রধারীকে গুলি করেছেন। তাঁর অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। ঘটনার সময় মেরিল্যান্ডে গল্‌ফ খেলছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিবিসি