হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে গত মাসের মাঝামাঝি সময়ে অনুপ্রবেশের আরেকটি ঘটনা ঘটে। ওই ঘটনার পর কংগ্রেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক জুলিয়া পিয়ারসন। পরে পদত্যাগ করেন তিনি। ছবি: এএফপি
হোয়াইট হাউসে গত মাসের মাঝামাঝি সময়ে অনুপ্রবেশের আরেকটি ঘটনা ঘটে। ওই ঘটনার পর কংগ্রেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক জুলিয়া পিয়ারসন। পরে পদত্যাগ করেন তিনি। ছবি: এএফপি

হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সীমানাপ্রাচীর টপকানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের দুটি কুকুর দ্রুতই ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ডমিনিক অ্যাডেসানা (২৩)। গ্রেপ্তারের সময় নিরস্ত্র ছিলেন তিনি।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডনোভান বলেন, ‘দুটি কুকুর ওই অনুপ্রবেশকারীকে ধরে ফেলেছে।’
ঘটনার পর দেড় ঘণ্টারও বেশি সময় হোয়াইট হাউস বন্ধ ছিল। 
গত মাসের মাঝামাঝি সময়ে ওমর গঞ্জালেজ নামের সশস্ত্র এক ব্যক্তি হোয়াইট হাউসের সীমানাপ্রাচীর টপকান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।