হোয়াইট হাউসের পাশে বিকট শব্দ, ফটক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকট শব্দের পর হোয়াইট হাউসে গোয়েন্দা সংস্থার তৎপরতা। ছবি: এএফপি
বিকট শব্দের পর হোয়াইট হাউসে গোয়েন্দা সংস্থার তৎপরতা। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের পাশে বিকট শব্দ হওয়ায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষটি বন্ধ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, সকালে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস থেকে তাঁর পরিবারসহ অ্যালাবামা অঙ্গরাজ্যের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
হোয়াইট হাউসের সাউথ লনে এ সময় সংবাদকর্মীরা প্রেসিডেন্টের বিদায় মুহূর্তের সংবাদ সংগ্রহ করার জন্য জড়ো হয়েছিলেন।
ওবামা হেলিকপ্টারে ওঠার কিছুক্ষণ আগেই বিকট শব্দ শোনা যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওয়াশিংটনের অগ্নিনির্বাপন বিভাগ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউসের পাশেই ফেরি করে বিক্রি করা হয় এমন খাবারের একটি গাড়ি দাঁড়ানো ছিল। হঠাৎ করেই বিকট শব্দ হওয়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনার পরপরই গোয়ন্দা সংস্থার কর্মকর্তারা অপেক্ষমান সাংবাদিকদের সংবাদ সম্মেলন কক্ষে নিয়ে যান এবং হোয়াইট হাউসের প্রধান ফটক ও সম্মেলন কক্ষ বন্ধ করে দেন।