হ্যাকারের খপ্পরে পড়া মার্কিনের সংখ্যা ২ কোটি ১৫ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সরকারের তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা অন্তত ২ কোটি ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এই হামলায় সন্দেহের আঙুল উঠেছে চীনের দিকে, যারা ইতিমধ্যেই তা অস্বীকার করেছে। খবর বিবিসির।
ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দপ্তর বা ওপিএম জানিয়েছে, হ্যাকারদের খপ্পরে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সরকারি চাকরিপ্রার্থী, সরকারি ঠিকাদার ও তাঁদের ১০ লাখেরও বেশি সঙ্গী বা সঙ্গিনী।
গত মাসে ওপিএম জানিয়েছিল, হ্যাকাররা ৪২ লাখ সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে। কিন্তু এখন বলা হচ্ছে, সাইবার হামলার শিকার হওয়া ব্যক্তিদের সংখ্যা আগের ধারণার চেয়ে পাঁচ গুণ বেশি।