হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান উপভোগ করছেন দর্শকেরা
গান উপভোগ করছেন দর্শকেরা

মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে লেবার ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যাল শেষ হয়েছে। প্রতি বছর লেবার ডে উইকেন্ডে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

এবার ছিল মেলার চার দশক পূর্তি। এ উপলক্ষে এবার মেলার আয়োজন ছিল অন্যান্য বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ। এবারের মেলা স্পনসর করেছে হ্যাচ। মেলা আয়োজন করা হয় শহরের জোসেফ ক্যাম্পু সড়কে। প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।
উৎসবে ছিল বিভিন্ন ধরনের রাইড, সংগীত পরিবেশনা, কৌতুক, কেনাকাটার স্টল ও রেস্টুরেন্ট।

মিশিগানের বিভিন্ন শহর থেকে দর্শকেরা এ ঐতিহ্যবাহী মেলা দেখা ও উপভোগ করার জন্য এখানে সমবেত হন। মেলা ছিল সবার জন্য উন্মুক্ত। বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন শহরে বসবাসরত বিপুলসংখ্যক বাঙালিরাও সন্তান, স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে এ মেলায় এসেছিলেন। শিশু কিশোরদের বিভিন্ন ধরনের রাইডে, দোকানে কেনাকাটা করতে দেখা যায়।

মেলায় আলাপকালে একজন বাঙালি দর্শক বলেন, তিনি প্রতি বছর স্ত্রী, ছেলে-মেয়েসহ মেলায় আসেন। এ সময় স্কুল, কলেজ বন্ধ থাকে, নিজেরও ছুটি থাকে তাই প্রতিদিনই মেলায় আসেন।