প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত রক ব্যান্ড বিটলসের যাত্রার শুরুর দিকে জর্জ হ্যারিসনের বাজানো একটি গিটার গতকাল শুক্রবার নিউইয়র্কে নিলামে তোলা হয়েছে। গিটারটি চার থেকে ছয় লাখ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছিল। অতীতের বিখ্যাত তারকাদের ব্যবহার করা শতাধিক সংগীতযন্ত্র বিক্রির অংশ হিসেবে গতকাল নিলামে ওঠার কথা হ্যারিসনের গিটারটির। এর মাধ্যমে বেশ কয়েক লাখ ডলার আয়ের আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস। জর্জ হ্যারিসনের নিজের গিটারটি নষ্ট থাকায় একটি কনসার্টে বাজানোর জন্য তিনি ওই গিটারটি ধার করেছিলেন।
এএফপি