হ্যালিফ্যাক্সে বাংলাদেশে মুগ্ধ দর্শনার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালচারাল অ্যান্ড ডাইভার্সিটি ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশিরা
কালচারাল অ্যান্ড ডাইভার্সিটি ফেস্টিভ্যালে অংশ নেওয়া বাংলাদেশিরা

ফিউশন হ্যালিফ্যাক্স আয়োজিত কালচারাল অ্যান্ড ডাইভার্সিটি ফেস্টিভ্যালে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কশিয়া অংশ নিয়েছে। ১৬ সেপ্টেম্বর সকাল থেকেই দর্শনার্থীদের সমাগমে মুখরিত ছিল হ্যালিফ্যাক্স সিটাডেল গ্যারিসান গ্রাউন্ডের উৎসব প্রাঙ্গণ।
বাংলাদেশি স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল। অন্যান্য দেশের বিচিত্র ঐতিহ্যসমৃদ্ধ স্টলের পাশাপাশি বাংলার ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরছিল বাংলাদেশের স্টলটি। বাংলাদেশের লাল-সবুজের স্টল পরিদর্শন করে অভিভূত হয়ে পড়েছিল কানাডাসহ অন্য দেশের মানুষ।
বাংলাদেশি স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রীর পাশাপাশি ছিল বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি। এসব দেখে ভ্রমণপিপাসু কানাডীয়দের অনেকেই বাংলাদেশে ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। দর্শকেরা বিস্ময়ে বাংলাদেশের সংসদ ভবন ও আহসান মঞ্জিলের ছবি দেখে অভিভূত হয়ে পড়ছিলেন এবং বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের কাছ থেকে বিস্তারিত বর্ণনা শুনছিলেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি দেখে এবং বর্ণনা শুনে দর্শনার্থীরা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের সম্পর্কে জানতে পারেন। ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের কথা অনেক দর্শনার্থীরই জানা ছিল না। অনেকে কক্সবাজারের ছবি দেখেই সেখানে জীবনে অন্তত একবার ভ্রমণে যাওয়ার সংকল্প করেন। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও বাংলাদেশের জাতীয় পশু রয়াল বেঙ্গল টাইগারের ছবি দেখে অনেকেই রোমাঞ্চিত হন। শহীদ মিনারের ছবি, গ্লোবে বাংলাদেশের স্থান দর্শকেরা আগ্রহসহ পর্যবেক্ষণ করেন। ছবি তোলার জন্য বাংলাদেশের পতাকা সমৃদ্ধ ফ্রেম রাখা হয়েছিল বাংলাদেশের স্টলে। শেষ বিকেলের গোধূলি ছায়ায় বাংলাদেশের শিল্পীরা মঞ্চে নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তুলে ধরেন। বাংলাদেশিদের পরিবেশনার মধ্যে ষড়্ঋতুর ওপর ছিল শিশুদের পরিবেশনা ও নৃত্য।
দর্শকেরা বাংলাদেশি শিশুদের পরিবেশনায় মুগ্ধ হন। দর্শকদের করতালিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে লালনগীতি ও রবীন্দ্রসংগীতের সূর মুগ্ধচিত্তে উপভোগ করনে দর্শনার্থীরা। রবীন্দ্রসংগীতের সূরের মাধুরীতে উপস্থিত সবার অন্তরেই অকৃত্রিম সূরধারা প্রবাহিত হয়। বিজ্ঞপ্তি