প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের ক্রমাগত হয়রানি করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ তোলা ব্যক্তিদের মধ্যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও রয়েছেন, যিনি গত মার্চে এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। গত সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, ‘দুই বছর ধরে রুশ নিরাপত্তা বাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশেরা আমাদের কূটনীতিকদের ক্রমাগত হয়রানি করছে।’ প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনের ব্যাপারে কথা বলছিলেন মার্কিন মুখপাত্র। সংবাদপত্রটির খবরে বলা হয়েছে, কয়েকজন কূটনীতিক অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীরা রাতে তাঁদের বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে।
এএফপি