হুমায়ূন সম্মেলন শুরু ২৮ সেপ্টেম্বর
হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। ১৭০-৪৫ স্ট্রিট ও ৮৪ অ্যাভিনিউয়ের পিএস ১৩১-এ আয়োজিত দু দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
সম্মেলনে নিউইয়র্কের বিশিষ্টজনেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দু দিনব্যাপী এ সম্মেলনে প্রবাসী লেখকদের উপস্থাপনায় থাকছে কবিতা ও গল্প বলার আসর। এ ছাড়া বাংলাদেশের নাট্যজগতের বিশিষ্ট তারকাদের পরিবেশনায় থাকছে নাটক ‘ঘটনা সামান্য’। থাকছে বাংলাদেশ ও নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।