১১৩ বছরে বয়সে ফেসবুকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১৩ বছর বয়সে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খুলেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। মিনেসোটা অঙ্গরাজ্যে বসবাসকারী ওই নারীর নাম আনা স্টোহার। তবে ফেসবুকের সীমাবদ্ধতার কারণে তিনি নিজের প্রকৃত বয়স সেখানে উল্লেখ করতে পারেননি। কেননা, নতুন অ্যাকাউন্ট খোলার সময় বয়স উল্লেখ করার জায়গায় ১৯০৫ সালের আগের সাল দেওয়া যায় না। কিন্তু স্টোহার জন্ম ১৯০০ সালের ১৫ অক্টোবর। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস