প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকার একটি জাতীয় উদ্যানে অন্তত ১৩০ বছরের পুরোনো একটি রাইফেল পাওয়া গেছে। ১৮৭৩ সালের উইনচেস্টার রাইফেলটি গ্রেট বেসিন ন্যাশনাল পার্কের একটি জুনিপারগাছের কাছে ঠেস দেওয়া অবস্থায় ছিল। বছরের পর বছর ধরে খোলা অবস্থায় পড়ে থাকার কারণে রোদ-বৃষ্টি-বাতাসের ঘায়ে রাইফেলটির ফাটল ধরা কাঠের কুঁদো হয়েছে ধূসর। গায়ের খোদাই করা তথ্যমতে, এটি তৈরির সাল ১৮৮২। রাইফেলটি কে বা কারা রেখেছিল তা জানতে বিশেষজ্ঞরা পুরোনো সংবাদপত্র ও পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখছেন। মার্কিন ইতিহাসে ১৮৭৩ মডেলের উইনচেস্টার ‘পশ্চিমাঞ্চল জয়’ করার জন্য খ্যাত।
এএফপি