১৫ আগস্টে শহীদদের প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার। গত ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মোমবাতি প্রজ্বালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার।

১৯৭৫ সালের ১৫ আগস্টে বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সেবুল মিয়া। এতে সভাপতিত্ব করেন মনজুর চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, শিল্প সম্পাদক ফরিদ আলম, নির্বাহী সদস্য শরিফ কামরুল হিরা, ইলিয়ার রহমান, কায়কোবাদ খান, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন ও হেলিম উদ্দিন, যুবলীগ সদস্য শাহিন কামালী, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, নাদের মাস্টার, জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সহসভাপতি গিয়াস উদ্দিন বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাইনউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ূন কবির, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি এম এ মুহিত, নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর

রহমান, হেলাল
উদ্দিন, আনিসুর রহমান,
জাকির রহমান, আজমুল আলী, 

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন
প্রমুখ। মৌন মিছিলর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।