২০১৭ সালে সবচেয়ে কম গুলি ছুড়েছে নিউইয়র্ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালে নিউইয়র্ক নগরের পুলিশ কর্মকর্তারা সবচেয়ে কম গুলি ছুড়েছেন। এ বছরে ৩২ জন কর্মকর্তা গুলিবর্ষণে জড়িত ছিলেন। তাঁরা লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের ওপর ১৭০টি গুলিবর্ষণ করেন।

গত ২১ ডিসেম্বর একটি প্রতিবেদনের উদ্ধৃত করে নিউইয়র্ক থেকে প্রকাশিত ডেইলি নিউজ এই তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক নগরের পুলিশ কর্মকর্তারা ২০১৭ সালে সর্বাধিক সংখ্যক কম গুলি ব্যবহার করেছেন। এখানে সারা বছরে ২৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা আগের বছর ছিল ৩৭টি। ফলে পুলিশকে কম সময়ের জন্য গুলিবর্ষণ করতে হয়। অথচ আগের বছর (২০১৬) ৭০ জন পুলিশ কর্মকর্তা ৩০৪টি গুলি ব্যবহার করেন।
তুলনামূলকভাবে ২০০৫ সালে পুলিশকে ৫৯ বার এবং ১৯৯৬ সালে ১৪৭ বার গুলিবর্ষণ করতে হয়েছিল। তবে এর সঙ্গে আত্মহত্যাজনিত গুলি কিংবা দুর্ঘটনাক্রমে বর্ষিত গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা হিসাবে ধরা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তারা এ বছর আগের তুলনায় বেশি স্টেনগান ব্যবহার করেছেন। উল্লেখ্য, নিউইয়র্কে দেড় হাজার পুলিশ কর্মকর্তাকে স্টেনগান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পুলিশের দেহে ক্যামেরা ব্যবহারের কারণে গুলিবর্ষণের ঘটনা হ্রাস পেয়েছে বলে ধারণা করা হয়। পুলিশ বিভাগের প্রধান মুখপাত্র টিমোথি ট্রেইনর প্রায় ৩০০টি গুলির ঘটনা খতিয়ে জানান, পুলিশকে আরও প্রশিক্ষিত করা হচ্ছে, তাঁরা কীভাবে গোলাগুলির মুখোমুখি হয়ে সেগুলোর মোকাবিলা করবেন।