২১ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে উদ্যাপন করবে জালালাবাদ অ্যাসোসিয়েশন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে উদ্যাপন করা হবে।
এ লক্ষ্যে ২ ফেব্রুয়ারি জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টি ও বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা সৈয়দ ইলিয়াছ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা আবদুল করিম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তিতুউর রহমান, বৃহত্তম জৈন্তা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ, হবিগঞ্জ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমীর আলী, বড়লেখা সমিতির সভাপতি আবদুল জব্বার, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি আবদুর রহমান, জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাগর আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহসভাপতি জুসেফ চৌধুরী, শফি আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, কার্যকরী কমিটি সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।
সভায় সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সব সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে অ্যাসোসিয়েশন কার্যালয়ে অমর একুশে উদ্যাপন করা হবে।
সভায় সমমনা অন্যান্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে ২১ ফেব্রুয়ারি উদ্যাপনের আমন্ত্রণ জানানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানে থাকবে—একুশের গান, একুশের কবিতা আবৃত্তি, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
মতবিনিময় সভায় কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংগঠনের মাসিক সভা। ভারপ্রাপ্ত সভাপতি আহবাব চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান একুশে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে সভা থেকে ২১ ফেব্রুয়ারি উদ্যাপনে গঠিত কমিটির আহ্বায়ক শফি আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক জামিল আনসারী, সদস্যসচিব মিজানুর রহমান ও প্রধান সমন্বয়কারী মইনুল ইসলামকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়। সভায় সব সংগঠনের সঙ্গে যোগাযোগের জন্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, চার জেলার দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি ও কার্যকরী কমিটির সদস্য এবং ২১ ফেব্রুয়ারি উদ্যাপন কমিটিকে সমভাবে অনুষ্ঠান সফল এবং সব সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব অর্পণ করা হয়।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সব নেতাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অনুষ্ঠানের বাজেট নির্ধারণ করা হয় এবং অ্যাসোসিয়েশনকে কার্যকর ও শক্তিশালী করতে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।
কার্যকরী কমিটির সভায় উপস্থিত ছিলেন—সহসভাপতি জোসেফ চৌধুরী, শফি আহমদ তালুকদার, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটির সদস্য হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।