২১০ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে বর্তমানে অতিরিক্ত মোটা বা স্থূলকায় মানুষের সংখ্যা ২১০ কোটিরও বেশি। যা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। এই স্থূল মানুষদের স্বাস্থ্যসেবায় ব্যয় হয় দুই ট্রিলিয়ন ডলার। প্রতিবছর যত মানুষের মৃত্যু হয়, এর ৫ শতাংশের মৃত্যু হয় স্থূলতাজনিত কারণে। অথচ মোটা মানুষদের সংখ্যা বেড়েই চলেছে। ২০৩০ সালে প্রাপ্তবয়স্ক মানুষের অর্ধেকই হবেন অতিরিক্ত স্থূল। যুক্তরাষ্ট্রের ম্যাকিঞ্জি গ্লোবাল ইনস্টিটিউটের নতুন এক গবেষণায় গত বৃহস্পতিবার এ আশঙ্কার কথা জানানো হয়। এএফপি