২৪০০ অ্যাপার্টমেন্ট মেরামত করছে হাউজিং কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষ আনুমানিক ৪০ কোটি ডলার ব্যয় করেছে প্রায় ২৪০০ অ্যাপার্টমেন্টকে নতুন করে সাজানোর জন্য। নতুন করে ভাড়া না বাড়ানোর নিশ্চয়তায় তালিকাভুক্ত অ্যাপার্টমেন্টের রান্নাঘরের উন্নতি করণসহ প্রয়োজনীয় ও জরুরি মেরামত সু্ষ্ঠুভাবে দ্রুত শেষ করতে সিটি কর্তৃপক্ষ নানা পদক্ষেপ হাতে নিয়েছে।
২৫ জুন সিটি মেয়র ডি ব্লাজিও এ ঘোষণা দেন।
অ্যাপার্টমেন্ট উন্নতিকরণ প্রকল্প সমাপ্ত হলে ম্যানহাটন ও ব্রুকলিন এলাকার প্রায় ৫৩০০ পরিবার সরাসরি উপকৃত হবে। সিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রকল্প সমাপ্তির পর বর্তমানে বসতকারী প্রতিটি পরিবার আগের মতো নগরের হাউজিং কর্তৃপক্ষের ভাড়াটে হিসেবে সব সুবিধা ভোগ করতে পারবেন।
সিটি মেয়র ২৫ জুনের ঘোষণায় আরও জানান, নগরের সিটি হাউজিং কর্তৃপক্ষের প্রতি মেয়রের প্রথম নির্দেশ ছিল, প্রতিটি নিউইয়র্কবাসীর জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টির। মেয়র আরও জানান, কর্তৃপক্ষের আওতায় বিশেষজ্ঞদের জরুরিভিত্তিতে অ্যাপার্টমেন্টের সব ধরনের মেরামত কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন গৃহায়ণ ও নগর উন্নয়ন বিভাগ নগরবাসীকে ভাড়া সহায়তা ছাড়াও স্বল্প মূল্যের বাড়ি পেতে সদা সহায়তা করে বলে মেয়র জানান।
পাবলিক হাউজিং কর্তৃপক্ষের চেয়ারম্যান এলিকা এম্পরি স্যামুয়েল এক লিখিত ঘোষণায় বলেন,
নগরীর প্রতিটি অ্যাপার্টমেন্টের এই জরুরি দেখভাল করা আরও অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল।
২০১৯ সালে শুরু করতে যাওয়া উন্নীতকরণ কর্মসূচিতে ভুক্তভোগীদের তালিকা করতে শুরু করেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।