২৮ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমোনেলা সংক্রমণে নয়জনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি বাদামের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাবেক মালিকের ২৮ বছর কারাদণ্ড হয়েছে। পিনাট করপোরেশন অব আমেরিকা কোম্পানির তখনকার মালিক স্টুয়ার্ট পার্নেল জেনেশুনে বিষাক্ত খাদ্য বাজারজাত করার দায়ে গত বছর দোষী সাব্যস্ত হয়েছিলেন। ব্রোকার হিসেবে কাজ করা তাঁর ভাই মাইকেলের ২০ বছর কারাদণ্ড হয়েছে। ২০০৯ সালে ওই কোম্পানির কারখানা থেকে এর পণ্যে মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে। ওই পণ্য খেয়ে দেশব্যাপী শত শত মানুষ অসুস্থ হয়।
বিবিসি