৩৩তম ফোবানা সম্মেলন নিয়ে ওয়াশিংটনে টাউন হল সভা

৩৩তম ফোবানা সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে ওয়াশিংটনে ফোবানা টাউন হল সভা ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই টাউন হল সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক (বাই) এর সাবেক সভাপতি ও ফোবানার সাবেক ট্রেজারার ইনারা ইসলাম। সভা পরিচালনা করেন সাংবাদিক শিব্বীর আহমেদ।
আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ড শহরের নাসাউ কলসিয়ামে ৩৩তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান মীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান ও বর্তমান কমিটির স্থায়ী সদস্য আতিকুর রহমান আতিক।
সভার মূল মঞ্চে আসন গ্রহণ করেন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্ক-এর সহসভাপতি সালেহ আহমেদ, একাত্তর ফাউন্ডেশন চেয়ারম্যান পারভিন পাটোয়ারী, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভির সভাপতি আকতার হোসেন, ওরা এগারোজন সভাপতি আবদুস সাত্তার, সুরবিতানের সভাপতি বুলবুল ইসলাম, বর্ণমালার সেলিম আক্তার, আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি আই রাসেল, আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেক এম খান, জ্ঞানবাহনের বদরুল হুদা খান, বন্ধন অ্যাসোসিয়েশনের জামাল হোসেন, বাইটপোর শামছুজ্জামান খান, আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির জি আই রাসেল প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন মুনির হোসেন, ফজলু হক, কবির পাটোয়ারি, ফাহমিদা হোসেন শম্পা, মামুন খান, রফিকুল ইসলাম, এম ডি সালাউদ্দীন, রাজু আহমেদ, মজনু মিয়া, মাসুমা মেরিন, জেবা বানু, তফাজ্জল হোসেন, মোশারফ চৌধুরী, মজিবুর রহমান খান, উজ্জ্বল বড়ুয়া, হারুনুর রশীদ, হাবিবুর রহমান, মোহাম্মদ খোকন, সোহরাব হোসেন পলাশ, মোহাম্মদ আলমগীর, সীমা খান, ফায়জুল ইসলাম, আলাউদ্দীন আহমেদ, আতিফ রাসেল, মোহাম্মদ মোবাশ্বের, আবদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, ৩৩তম ফোবানাকে সফল ও স্বার্থক করতে ওয়াশিংটন থেকে প্রায় ৬০ হাজার ডলারের মতো সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া ওয়াশিংটন থেকে তিনজন ফোবানা আইকন কবির পাটোয়ারী, পারভিন পাটয়োয়ারী ও জি আই রাসেলকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নেতারা বলেন, ওয়াশিংটন থেকে এবার সর্বোচ্চ ১৫টি সংগঠন রেজিস্ট্রেশন করেছে যা ভবিষ্যতে ফোবানাকে ওয়াশিংটনের মাটিতে আরও ছড়িয়ে দিতে সহযোগিতা করবে।
আগামী ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানার ৩৫তম সম্মেলন আয়োজন করার লক্ষ্যে প্রার্থিতা ঘোষণা করেছে আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি। প্রার্থিতার পক্ষে ওয়াশিংটনের প্রায় ১৫টি সংগঠন সমর্থন দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে।
ফোবানার টাউন হল সভায় এই ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ জি আই রাসেলের নেতৃত্বে আগামী ২০২১ সালে ফোবানা সম্মেলন আয়োজন করতে সবার সহযোগিতা ও ভোট প্রার্থনা করেছেন। ফোবানার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান ২০২১ সালে ওয়াশিংটনে ফোবানা সম্মেলনের জন্য আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষে তাঁর সমর্থন ঘোষণা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মীর চৌধুরী ফোবানাকে সফল ও স্বার্থক করতে ওয়াশিংটনের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ওয়াশিংটনের মাটিতে এই ফোবানার জন্ম হয়েছে। যার মাধ্যমে এই ফোবানার রেজিস্ট্রেশন ও ট্রেডমার্ক করা সম্ভব হয়েছিল ফোবানার সেই নেত্রী ইনারা ইসলাম আজ এই ফোবানা টাউন হল সভার সভাপতিত্ব করছেন, যা আমার জন্য বড় পাওয়া।
মীর চৌধুরী বলেন, ফোবানা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হয়। ২০২১ সালে ফোবানা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তা ৩৩তম সম্মেলনের সাধারণ সভায় নির্ধারিত হবে। তবে আজকের এই সভায় ওয়াশিংটনের এতগুলো সংগঠনের নেতৃবৃন্দ আমার দুপাশে বসে আছেন এটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। তিনি বলেন, আপনারাই ফোবানার ভবিষ্যৎ। এই ফোবানা ওয়াশিংটনের মাটিতে তৈরি হয়েছে। একদিন আপনারাই আবার ফোবানার নেতৃত্ব দেবেন।
বক্তব্য শেষে ফোবানা চেয়ারম্যান মীর চৌধুরী এবং সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান ফোবানা নিয়ে উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে অনুষ্ঠানের সভাপতি ইনারা ইসলামের সমাপনী বক্তব্যের পর রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।