৩৫তম ফোবানার কর্মী সম্মেলন ২৫ জুলাই

৩৫তম ফোবানা আয়োজক কমিটির অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনের তারিখ পরিবর্তন হয়েছে। এই সম্মেলন আগামী ২১ মার্চের পরিবর্তে এখন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। ৫ মার্চ ভার্জিনিয়ার ফলস চার্চের একটি রেস্টুরেন্টে ৩৫তম ফোবানা স্বাগতিক কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি বৈঠকে অংশ নেন—স্বাগতিক কমিটির সভাপতি ইনারা ইসলাম, আহ্বায়ক জি আই রাসেল, সদস্যসচিব শিব্বীর আহমেদ, প্রধান সমন্বয়ক এ জে এম হোসেন, কোষাধ্যক্ষ ফায়জুল ইসলাম, কো-কনভেনর মজনু মিয়া, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন, খাদ্য ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, কো-চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, সমন্বয়ক আওলাদ হোসেন, মোহাম্মদ ফয়সাল, তৌহিদুর আরিফ, মোহাম্মদ রহমান, অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান জেবা বানু প্রমুখ।
সভায় ৩৫তম ফোবানার ভেন্যু হিসেবে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে সেভেন স্টার হোটেল এবং গেলর্ড ন্যাশনাল কনভেনশন অ্যান্ড রিসোর্টকে চূড়ান্ত করে ১৩ মার্চের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষর হবে বলে জানান আহ্বায়ক জি আই রাসেল।
সদস্যসচিব শিব্বীর আহমেদ বলেন, ৩৫তম ফোবানার স্পনসর প্যাকেজ ও সম্মেলনের তিন দিনব্যাপী কর্মসূচি চূড়ান্তের পথে। এ ছাড়া সম্মেলনের তিন দিনে সাতটি প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন রয়েছে। ডালাসে অনুষ্ঠিত ৩৪তম ফোবানা সম্মেলনের পর ১১ সেপ্টেম্বর থেকে সাতটি ক্যাটাগরিতে ৩৫তম ফোবানার ট্যালেন্ট হান্ট শুরু হবে।
এ ছাড়া আগামী ১০ অক্টোবর ওয়াশিংটনে ৩৫তম ফোবানার প্রেস কনফারেন্স, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকায় প্রেস কনফারেন্স এবং ওই বছরের ১২ জুন নিউইয়র্কে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ও ডিসির (বাকোডিসি) সেক্রেটারি তরিকুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফায়জুল ইসলাম।
এরপর জিআই রাসেলের নেতৃত্বে ৩৫তম ফোবানার একটি টিম তরিকুল ইসলামকে দেখতে হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।