৪০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের ঘোর শত্রু ভিয়েতনামের কাছে অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ জন্য ভিয়েতনামের ওপর ৪০ বছরের অস্ত্র বিক্রিসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে দেশটি। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই শিথিলতা শুধু সমুদ্রনিরাপত্তা-সংক্রান্ত অস্ত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ সীমানা নিয়ে দর-কষাকষি করা ভিয়েতনামের জন্য সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা নিয়ে ভিয়েতনাম, তাইওয়ান, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন এবং চীনের মধ্যে বিরোধ চলছে। এএফপি