৪০ হাজার সেনা কমাতে পারে যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর আকার কমতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী ২০১৭ সালের শেষ নাগাদ ৪০ হাজার সদস্য কমাবে। মার্কিন গণমাধ্যমের বরাতে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, ব্যয় কাটছাঁটের অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনী থেকে ১৭ হাজার বেসামরিক কর্মীকেও ছাঁটাই করা হবে।
মার্কিন সেনাবাহিনীর এই পরিকল্পনা চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমে সাড়ে চার লাখ দাঁড়াবে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় পাঁচ লাখ ৭০ হাজার সদস্য ছিল।