৪৩ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দশকের বেশি সময় নির্জন কারাবাস ভোগ করে নিজের ৬৯তম জন্মদিনে গত শুক্রবার মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের অ্যালবার্ট উডফক্স। লুইজিয়ানা অঙ্গরাজ্যের এক কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় নিঃসঙ্গ কারাজীবন ভোগকারী ব্যক্তি। ছয় বাই নয় ফুটের ছোট্ট এক কামরায় ৪৩টি বছর কাটাতে হয়েছে তাঁকে। এক ঘণ্টার জন্য একাকী ছাড়া পেতেন, তাও হাত-পায়ে বেড়ি পরা অবস্থায়। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে ১৯৬৬ সালে গঠিত সশস্ত্র সংগঠন ব্ল্যাক প্যানথারের সদস্য ছিলেন উডফক্স। ১৯৭২ সালের এপ্রিলে এক কারারক্ষীকে খুনের দায়ে উডফক্সসহ তিন কয়েদির নির্জন কারাবাসের সাজা হয়। উডফক্স বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন।

গার্ডিয়ান