৪৫ মিনিট পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪৫ মিনিট নাড়ির কোনো স্পন্দন না থাকার পরও বেঁচে গেছেন এক নারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বোকা রেটন রিজিওনাল হাসপাতালে রুবি গ্রাউপেরা ক্যাসিমিরো (৪০) নামে এক নারীর ক্ষেত্রে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ গত রোববার জানায়, সন্তান জন্মদানের পর রুবির শরীরে সৃষ্ট জটিলতা দূর করতে অস্ত্রোপচার করছিলেন একদল চিকিৎসক। অস্ত্রোপচারের সময় টানা ৪৫ মিনিট তাঁর হৃদস্পন্দন ছিল না। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করতে যাচ্ছিলেন এমন মুহূর্তে তাঁর হৃদ্স্পন্দন পাওয়া যায়। এবিসি নিউজ