৫ লাখ গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এখন ৫ লাখ ৬৫ হাজার লোকের ঘরবাড়ি নেই। তারা রাস্তার পাশে থামিয়ে রাখা গাড়ি, ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র অথবা সরকারের ভর্তুকি দেওয়া সাময়িক আশ্রয় নিবাসে রাত কাটায়। এদের এক-চতুর্থাংশই শিশু। দেশটির এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি তৈরির জন্য আবাসন ও নগর উন্নয়ন-বিষয়ক বিভাগ (এইচইউডি) গত জানুয়ারি মাসের এক রাতে দেশব্যাপী জরিপ চালায়। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত বছরের চেয়ে গৃহহীনের সংখ্যা ২ শতাংশ এবং ২০০৭ সালের চেয়ে ১১ শতাংশ কমেছে। বিভিন্ন শহর অর্থনৈতিক ঘাটতি পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছে বলে সবার আবাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
রয়টার্স