৫০০ ট্রানজিট পুলিশ নিয়োগ দেবে এমটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর পাতাল রেলওয়ে ও বাসে ক্রমবর্ধমান হামলা ও ভাড়া চুরি রোধে ৫০০ নতুন ট্রানজিট পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১২ সেপ্টেম্বর মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ) নতুন এই ট্রানজিট পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছে। ট্রানজিট পুলিশের নতুন এই নিয়োগ শত শত পুনর্বাসিত এমটিএ পুলিশ, ব্রিজ, টানেল অফিসার ও গ্রীষ্মকালে এনওয়াইপিডি বিট পুলিশ—যারা এসব সমস্যা মোকাবিলায় পদত্যাগ করেছেন, তাঁদের শূন্যস্থান পূরণে সহায়তা করবে।
ট্রানজিট চিফ অ্যান্ডি বাইফোর্ড সাংবাদিকদের বলেন, ‘এই অতিরিক্ত পুলিশ আধিকারিকেরা শহরের হোমলেসদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দিকে মনোনিবেশ করবেন। তাঁরা ভাড়া ফাঁকি রোধে সহায়তা করবে এবং আমাদের কর্মীরা যথাযথ সুরক্ষিত আছে কিনা তা নিশ্চিত করবে। কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সি ভ্যানের কাছ থেকে এই খাতে ৪০ মিলিয়ন ডলার আসবে।