৫১ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৬৩ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা আর্থার ল্যাম্পিট। তাঁর বাঁ হাতে গত বুধবার অস্ত্রোপচার করে সাত ইঞ্চি লম্বা একটি ধাতব দণ্ড বের করা হয়েছে। পেনসিল আকৃতির দণ্ডটি ছিল তাঁর মোটরগাড়ির সিগন্যাল লিভার। বছর দশেক আগেই এটি এক্স-রেতে ধরা পড়ে। তবে কোনো ব্যথা না হওয়ায় নিশ্চিন্ত থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কয়েক সপ্তাহ আগে কংক্রিটের ভারী ব্লক তুলতে গিয়ে তিনি আঘাত পেলে হাতে ব্যথা শুরু হয়। ৭৫ বছর বয়সী ল্যাম্পিট ধীরে ধীরে সেরে উঠছেন।
এপি