৬ষ্ঠ বর্ষে পা দিল ফ্যালকন ইনফোটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর আগে ‘সুন্দর আগামীর জন্য ফ্যালকন’ শীর্ষক স্লোগান নিয়ে পথ চলা শুরু করেছিল ফ্যালকন তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র।
নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তার হাতে গড়া এই প্রতিষ্ঠান এই পাঁচ বছরে অসংখ্য শিক্ষার্থীকে ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেশন প্রশিক্ষণ সহ
অনন্য আইটি সম্পর্কিত প্রশিক্ষণ
দিয়ে সফলতার সাক্ষর রেখেছে। তারই ধারাবাহিকতায় নতুন উদ্যম নিয়ে আরও বেশি কিছু দেওয়ার প্রত্যাশায় তারা যাত্রা শুরু করেছে ৬ষ্ঠ বর্ষে।
তাদের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় থাকবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ইনফরমেশন অ্যাসিওরেন্স, সার্ভিস ডেস্ক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংসহ অনন্য বিষয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানিয়েছেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন প্রবাসের হতাশাজনক জীবন বদলে ফেলেছেন। অনেকেই বাৎসরিক ৯৫ হাজার ডলার থেকে ২ লাখ ডলার পর্যন্ত আয় করছেন। সাধারণত যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁদের যুক্তরাষ্ট্রে দুই বছরের কলেজ ডিগ্রি থাকলে দ্রুত চাকরির নিশ্চয়তা পান। সেটা না থাকলে বাংলাদেশের কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হলেও স্বল্প সময়ের প্রশিক্ষণের মাধ্যমে তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ফ্যালকনের উদ্যোক্তারা।
নতুন বছরে পদার্পণ উপলক্ষে তারা ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সাইবার সিকিউরিটি এনালিস্ট এ প্রশিক্ষণ দেবেন।
মেধাবী কিন্তু আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, এই ৬ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে।