৬০ শতাংশই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন প্রচার অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল জোগাড় করেছেন। এ তহবিলে যাঁরা অর্থ দিয়েছেন, তাঁদের ৬০ শতাংশই নারী। খবর গার্ডিয়ানের।
নির্বাচনী প্রচার অভিযানের প্রথম তিন মাসে হিলারির খরচ হয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার। তাঁর তহবিলে এ পর্যন্ত চাঁদা দিয়েছেন আড়াই লাখের বেশি সমর্থক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (এফইসি) তহবিল তদারককারী প্রতিষ্ঠান গত বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
হিলারির প্রচারাভিযান পরিচালনাকারীরা বলেন, তহবিল জোগানদাতাদের ৬০ শতাংশই নারী। ৯৪ শতাংশ দাতা ২৫০ ডলার বা তার চেয়ে কম অঙ্কের চাঁদা দিয়েছেন। তহবিলে জমা হয়েছে জনপ্রতি গড়ে ১৪৪ দশমিক ৮৯ ডলার করে।
হিলারির প্রচার অভিযানে নিযুক্ত ৩৪৩ জন নতুন কর্মীর বেতন ছাড়াও চারটি অঙ্গরাজ্যে সমর্থন পাওয়ার লক্ষ্যে একটি ‘ডিজিটাল দল’ গঠনের কাজেও ব্যয় হচ্ছে বড় অঙ্কের অর্থ। প্রভাবশালী কয়েকজন ব্যক্তি হিলারির পক্ষে বড় অঙ্কের(এক লাখ ডলারের বেশি) তহবিল জোগান দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন হলিউডের ধনকুবের হাইমস্যাবান, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী সুসি টমকিন সবুয়েল, লাস ভেগাসের প্রকাশক ব্রায়ান গ্রিন স্প্যান, শিকাগোর ধনকুবের জেবি প্রিৎজকার, নিউইয়র্কের বিনিয়োগকারী অ্যালান প্যাট্রিকফ প্রমুখ।