৭০ বছরে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গত ৭০ বছরের মধ্যে প্রথম কোনো নারী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গতকাল বুধবার সকালে বিষাক্ত ইনজেকশন দিয়ে কেলি জিসেন্ডেনার নামের ওই নারীর (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৯৭ সালে স্বামীকে হত্যার অভিযোগে কেলির মৃত্যুদণ্ড হয়। সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্র সফরের সময় পোপ ফ্রান্সিস জিসেন্ডেনারের সাজা কমানোর জন্য অনুরোধ করেছিলেন। সাজা কমিয়ে যাবজ্জীবন করার জন্য তাঁর আইনজীবীদের শেষ মুহূর্তের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রয়টার্স