প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে। ব্র্যান্ডন অ্যাস্টর জনস নামে এই ব্যক্তির ৭৩ বছরে পা রাখতে আর দুই সপ্তাহ বাকি ছিল। গতকাল বুধবার প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ডাকাতির সময় এক দোকানিকে খুনের দায়ে ১৯৭৯ সালে তিনি ও অপর এক ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন। দোষী সাব্যস্ত অপরজনের মৃত্যুদণ্ড ১৯৮৫ সালে কার্যকর করা হয়। কিন্তু ১৯৮৯ সালে জনসের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় খারিজ হয়ে যায়। পরে ১৯৯৭ সালে পুনরায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জর্জিয়ায় ১৯৭৬ সাল থেকে অন্তত ৬০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হলেও এখনো কার্যকর রয়েছে ৩১টিতে। বিবিসি