৭২ স্ট্রিটে দুর্ঘটনা বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন দিন জ্যাকসন হাইটসের ব্রডওয়ে বরাবর আড়াআড়ি ক্রস স্ট্রিট ৭২-এ পথচারী বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্ট্রিটের সিগন্যাল ব্যবস্থায় তীর নিশানা স্থাপন না করায় ব্রডওয়ে
থেকে ৭২ স্ট্রিটে চালকদের ডানে বা বামে মোড় নিতে বেপরোয়াভাব পরিলক্ষিত হয়। আর এ কারণেই পথচারীরা রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি হিট অ্যান্ড রানের মতো ঘটনাও ঘটছে।
স্থানীয়দের মতে, ব্রডওয়ের ওপরে ৭২ স্ট্রিটে ব্যস্ত এ সিগন্যালে দুদিক থেকে আসা গাড়িগুলোর বামে ও ডানে মোড় নেওয়ার জন্য অপেক্ষমাণ তীর নিশানার সাইন থাকলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব হতো।