৮ ফেব্রুয়ারি রাতে 'তুষার চাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই আকাশে দেখা দেবে ‘তুষার চাঁদ’, যা এই বছরের সবচেয়ে বড় পূর্ণ চাঁদগুলোর মধ্যে একটি হবে। ৮ ও ৯ ফেব্রুয়ারি রাতের আকাশকে আলোকিত করবে এ ‘তুষার চাঁদ’।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, ৮ ফেব্রুয়ারি রাতেই তুষার চাঁদের দেখা মিলতে পারে। ৯ ফেব্রুয়ারি পূর্ণিমা। এই চাঁদের সেরা দর্শনের জন্য ইএসটি সময় রাত আড়াইটায় চোখ রাখতে হবে আকাশে। এই ‘স্নো মুন’ পূর্ণতা পাবে ইএসটি সময় রাত ২টা ৩৪ মিনিটে। এ চাঁদ উঠবে পূর্ব দিকে, যা মধ্যরাত নাগাদ মধ্যগগণে ঠাঁই নেবে।
পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব সাধারণত ২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল হলেও ‘সুপারমুনের সময় এ দূরত্ব কমে আসে বলে তখন চাঁদ বড় দেখায়। ২০১৯ সালে ‘সুপার স্নো মুন’ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল দূরে অবস্থান করছিল।
কিছু বিশেষজ্ঞ আসন্ন পূর্ণিমাকে একটি ‘সুপারমুন’ হিসেবে বর্ণনা করেছেন। যদিও অন্যদের মতে, এমন হওয়ার সম্ভাবনা কম। সাধারণত উপবৃত্তকার কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ যখন পৃথিবীর নিকটতম দূরত্বে অবস্থান করে, তখন পূর্ণিমা হলে, তাকে সুপারমুন বলে। তবে ৯ ফেব্রুয়ারির পূর্ণিমায় বছরের বৃহত্তম চাঁদ দেখা যাবে—এটা এক রকম নিশ্চিত।
‘তুষার চাঁদ’ বা ফেব্রুয়ারির পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে মার্কিন সংস্কৃতিতে। আমেরিকার বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর কাছে এ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে।