৯/১১ সন্ত্রাসী হামলা পুনঃ তদন্তের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ টুইন টাওয়ার হামলার পুনর্তদন্তের দাবি জানিয়েছে। গত ১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস ৭৩ স্ট্রিটে মোমবাতির প্রজ্বলনের তারা ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। সংগঠনের প্রেসিডেন্ট শাহ এস. হক সাইদ ও ভাইস প্রেসিডেন্ট জসীম উদ্দিন তাঁদের বক্তব্যে ১৬ বছর আগের এই হামলার পুনঃতদন্ত দাবি করেন। তাঁরা বলেন, এই আঘাত কখনো ভোলার নয়। আহত ও নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে ক্যান্ডেল প্রেয়ারে স্মরণ সভাটি সমাপ্ত করা হয়। আরও আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ আবুল হায়াত, নির্বাহী সদস্য শিপন, সবির হোসেন প্রমুখ।