৯/১১ হামলায় নিহত হন তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯/১১ হামলায় নিহত আরেকজনের পরিচয় মিলেছে। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য পরীক্ষক এমনটাই জানিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ওই হামলায় নিহত হন ২ হাজার ৭৫৩ জন। তাঁদের মধ্যে পরিচয় খুঁজে পাওয়া এই নিহত ব্যক্তি ছিলেন ১ হাজার ৬৪১তম।
পরিবারের অনুরোধে ডিএনএ পরীক্ষা করে তাঁকে শনাক্ত করা হয়।
২০১৫ সালের মার্চে হামলার শিকার শেষ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। দুই বছর পর এই ব্যক্তিকে শনাক্ত করা হলো।
হামলায় নিহত ব্যক্তির মধ্যে ১ হাজার ১১২ জনকে (৪০ শতাংশ) এখনো শনাক্ত করা যায়নি।
নিউইয়র্কে ওই দিন যাত্রীবাহী দুটি বিমান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ছাড়া ভার্জিনিয়ায় পেন্টাগন ও পেনসিলভানিয়ায় হামলা চালানো হয়।